বাংলাদেশ সাবমেরিন ক্যাবল সিস্টেমে নির্ধারিত রক্ষণাবেক্ষণ কাজের কারণে আগামী ৯ এপ্রিল রাত ১০টা থেকে ১৩ এপ্রিল সকাল ৬টা পর্যন্ত প্রতিদিন প্রায় ৮ ঘণ্টা করে ইন্টারনেট সেবায় সাময়িক বিঘ্ন ঘটতে পারে। এ সময়ে ইন্টারনেটের গতি ধীর হওয়ার সম্ভাবনাও রয়েছে।
বুধবার (৮ এপ্রিল) বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি (বিএসসিপিএলসি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কুয়াকাটায় অবস্থিত দেশের দ্বিতীয় সাবমেরিন ক্যাবল ‘এসইএ-মি-উই-৫’ (SEA-ME-WE-5)-এর কনসোর্টিয়াম ‘S.1.5.1 Shunt Fault Repair’ শীর্ষক একটি রক্ষণাবেক্ষণ কার্যক্রম হাতে নিয়েছে।
এই কার্যক্রম ৯ এপ্রিল রাত ১০টা থেকে শুরু হয়ে ১৩ এপ্রিল ভোর ৬টা পর্যন্ত চলবে, যেখানে প্রতিদিন নির্দিষ্ট সময় ধরে কাজ করা হবে।
রক্ষণাবেক্ষণের সময় এটি ট্রাফিক-প্রভাবিত হওয়ায় এসএমডব্লিউ-৫ ক্যাবলের মাধ্যমে সিঙ্গাপুরমুখী সংযোগগুলো সাময়িকভাবে প্রভাবিত হতে পারে। ফলে ব্যবহারকারীরা ইন্টারনেটের ধীরগতি বা আংশিক বিঘ্নের সম্মুখীন হতে পারেন।
তবে এ সময়ে বিএসসিপিএলসির অন্যান্য সাবমেরিন ক্যাবলের মাধ্যমে ইন্টারনেট সেবা সচল রাখা হবে বলে জানানো হয়েছে।
সংস্থাটি আরও জানিয়েছে, সংশ্লিষ্ট কনসোর্টিয়ামের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দ্রুত ও সুষ্ঠুভাবে কাজ সম্পন্ন করার চেষ্টা চলছে, যাতে নির্ধারিত সময়ের মধ্যেই স্বাভাবিক ইন্টারনেট সেবা পুনরায় নিশ্চিত করা যায়।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ