শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের স্থগিত জাতীয় সংসদ নির্বাচনে অনিয়ম ও ভোট কারচুপির অভিযোগ তুলে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মাসুদুর রহমান।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেল সোয়া ৩টার দিকে শ্রীবরদী উপজেলা জামায়াত কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে মাসুদুর রহমান অভিযোগ করেন, বিভিন্ন ভোটকেন্দ্রে তার দলের এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। এছাড়া প্রভাব খাটিয়ে জোরপূর্বক সিল মারা এবং প্রতিবাদ করতে গেলে কর্মীদের মারধরের ঘটনাও ঘটেছে বলে দাবি করেন তিনি। একটি সরকারি দলের অধীনে নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।
তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন শেরপুরের নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন। তিনি বলেন, নির্বাচন চলাকালে কোনো প্রার্থীর পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া যায়নি। বিকেল ৩টার দিকে ভোটের শেষ সময়ে ভোট বর্জনের ঘোষণা দেওয়া নির্বাচন ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করার শামিল বলে তিনি মনে করেন।
উল্লেখ্য, এ আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী মাহমুদুল হক রুবেল, জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মাসুদুর রহমান এবং বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)-এর প্রার্থী মো. মিজানুর রহমান প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ