প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২, ২০২৬, ১:০৯ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৪, ২০২৬, ১২:৩৬ এ.এম
বঙ্গসংবাদ পরিবারের নববর্ষের শুভেচ্ছা: নতুন বছরে সুখ, শান্তি ও সমৃদ্ধির প্রত্যাশা
বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে “বঙ্গসংবাদ” পরিবারের পক্ষ থেকে দেশের সকল পাঠক, শুভানুধ্যায়ী ও দেশবাসীকে জানানো হয়েছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
বার্তায় বলা হয়, নতুন বছর সবার জীবনে বয়ে আনুক সুখ, শান্তি, সমৃদ্ধি ও সফলতা। পুরনো সব গ্লানি, দুঃখ-কষ্ট ও হতাশা পেছনে ফেলে নতুন উদ্যম, আশা ও প্রেরণায় এগিয়ে যাক আগামীর পথচলা।
বঙ্গসংবাদ পরিবার আশাবাদ ব্যক্ত করে জানায়, এই নববর্ষ হোক মানবতা, সম্প্রীতি ও ভালোবাসার এক নতুন অঙ্গীকারের সূচনা। প্রতিটি ঘরে ছড়িয়ে পড়ুক আনন্দের আলো, আর মানুষের হৃদয়ে জাগুক ইতিবাচক চিন্তা ও সুন্দর স্বপ্ন দেখার সাহস।
একইসঙ্গে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে একটি সুন্দর, সমৃদ্ধ ও মানবিক সমাজ গঠনের আহ্বান জানানো হয়।
শুভ নববর্ষ ১৪৩৩।
নতুন বছর হোক সবার জন্য আরও উজ্জ্বল ও সম্ভাবনাময়—এই প্রত্যাশা বঙ্গসংবাদ পরিবারের। 🌼🎉🌸
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ