বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি, ঢাকা জেলার পক্ষ থেকে সদ্য যোগদানকৃত জেলা প্রশাসক ফরিদা খানম-কে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানিয়েছেন সমিতির নেতৃবৃন্দ।
সৌজন্য সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন সমিতির ঢাকা জেলার সভাপতি মোঃ আসাদুজ্জামান, সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান এবং কেন্দ্রীয় কমিটির সম্মানিত সভাপতি মোঃ মোতাহার হোসেন খান।
এ সময় নেতৃবৃন্দ নবনিযুক্ত জেলা প্রশাসকের সঙ্গে ঢাকা জেলার ভূমি প্রশাসনের সার্বিক কার্যক্রম, বিদ্যমান চ্যালেঞ্জ এবং সেবার মানোন্নয়নের সম্ভাবনা নিয়ে মতবিনিময় করেন। তারা আশা প্রকাশ করেন, জেলা প্রশাসকের দক্ষতা, অভিজ্ঞতা ও দিকনির্দেশনায় ভূমি ব্যবস্থাপনা আরও স্বচ্ছ, গতিশীল ও জনবান্ধব হবে।
জেলা প্রশাসক ফরিদা খানম এ শুভেচ্ছা ও সৌজন্য সাক্ষাতের জন্য সমিতির নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান। তিনি ভূমি সংক্রান্ত সেবায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও দ্রুততা নিশ্চিত করতে সকলের সমন্বিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।
সমিতির পক্ষ থেকে জানানো হয়, জেলা প্রশাসকের দিকনির্দেশনা অনুসরণ করে মাঠ পর্যায়ে ভূমি সেবাকে আরও কার্যকর, সুশৃঙ্খল ও দুর্নীতিমুক্ত রাখতে তারা আন্তরিকভাবে কাজ করবেন।
এই সৌজন্য সাক্ষাৎ ঢাকা জেলার ভূমি প্রশাসন ও জেলা প্রশাসনের মধ্যে সমন্বয় ও সহযোগিতা বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করেন।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ