ময়মনসিংহ জেলায় সংঘটিত এক চাঞ্চল্যকর বিকৃত যৌন আচরণের ঘটনায় সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে অভিযুক্তকে শনাক্ত করে সিরাজগঞ্জ থেকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২৬ এপ্রিল ২০২৬ তারিখে ময়মনসিংহ জেলার কোতোয়ালী মডেল থানাধীন নতুন বাজার এলাকার আফরোজ খান মডেল স্কুলের পেছনের একটি গলিতে এক ব্যক্তি বিকৃত যৌন অঙ্গভঙ্গির ঘটনা ঘটায়। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে।
বিষয়টি ময়মনসিংহ জেলার পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসানের নজরে এলে তিনি দ্রুত তদন্তের নির্দেশ দেন। তার সরাসরি তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অভিযুক্ত ব্যক্তির পরিচয় ও অবস্থান নিশ্চিত করে।
পরবর্তীতে ২৯ এপ্রিল ২০২৬ তারিখে ময়মনসিংহ ডিবি পুলিশের একটি দল সিরাজগঞ্জ জেলায় অভিযান পরিচালনা করে। এনায়েতপুর থানার সহযোগিতায় যৌথ অভিযানে অভিযুক্ত মাহমুদুল হাসান (৪৫), পিতা মোজাম্মেল হক প্রামাণিক, মাতা মোছা. মলুদা খাতুন, গ্রাম আজুগড়া দক্ষিণপাড়া, থানা বেলকুচি, জেলা সিরাজগঞ্জ—কে গ্রেফতার করা হয়।
এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ