২০২৪ এর প্রলয়ংকরী বন্যার ক্ষত এখনো শুকায়নি ফেনীবাসীর, সেই ভয়াবহ স্মৃতি তাড়িয়ে বেড়াচ্ছে শহরের ব্যবসায়ী ও সাধারণ মানুষকে। ফেনী শহরের প্রাণকেন্দ্র শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কের উত্তর পার্শ্ব পৌর ১০ নং ওয়ার্ড ডাক্তার পাড়া, দক্ষিণ পার্শ্বে পৌর ১৬ নং ওয়ার্ড ইসলামপুর রোড, আবুবক্কর সড়ক ভিতরের বাজারের পানি নিষ্কাশনের একমাত্র অবলম্বন পাগলিছড়া খাল। আবুবক্কর সড়ক ও কসাইখানা সংলগ্ন পাগলিছড়া খালে উপর পৌর কর্তৃপক্ষ ১৩টি দোকানঘর নির্মাণের কারনে মুল জলাবদ্ধতা সৃষ্টি হয় বলে জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ী ও জনসাধারণ।
দোকানের নিচে ড্রেন পরিষ্কার সম্ভব হয় না বলে জলাবদ্ধতা সৃষ্টি হয়, তাছাড়া খালের মধ্যে পলিথিন ককসিট সহ বিভিন্ন ধরনের ময়লা স্তুুপ হয়ে থাকায় অল্প বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে শহরের ব্যস্ততম প্রধান সড়ক শহীদ শহীদুল্লাহ কায়সার সড়ক (এসএসকে রোড)।
২০২৫ সালের জলাবদ্ধতায় কোটি কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়ছে বলে জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা।
আবু বকর সড়কের ব্যবসায়ী ইলিয়াস ব্রাদার্স এ স্বত্বাধিকারী মোহাম্মদ ইলিয়াছ, স্থানীয় মামুন মিয়া সহ জনসাধারন বলেন আমরা পৌরসভা কে কর দেই, ভ্যাট দেই, অথচ আমাদের সম্পদ রক্ষা করার দায়িত্ব কেউ নিচ্ছে না। খালের ওপরের দোকানগুলো যদি এখনই না ভাঙা হয় এবং নিয়মিত পাগলিছড়া খাল পরিস্কার না করা হয় চলতি বর্ষা মৌসুমে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে পুনরায় দোকানপাট ডুবে যাবে।
এই ব্যপারে ফেনী পৌর নির্বাহী প্রকৌশলী জাকির হোসেন বলেন, শহরের জলাবদ্ধতা নিরসনে
পাগলিছড়া খাল সহ সবগুলো খাল এবং ড্রেনের বর্জ্য অপসারণ কার্যক্রম অব্যাহত রয়েছে।
বজ্র অপসারণে ও খাল পুনরুদ্ধারে পৌর
কর্তৃপক্ষের একাধিক টিম মাঠে কাজ করছে।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ