সাভারে সেন্টার ফর দ্য রিহ্যাবিলিটেশন অব দ্য প্যারালাইজড (CRP)-তে সিটিজেন ক্লাব লিমিটেড ও এম কে গ্রুপের চেয়ারম্যান এর পৃষ্ঠপোষকতায় পবিত্র ঈদুল আযহা আনন্দ উৎসব-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। ঈদকে ঘিরে আয়োজিত এ অনুষ্ঠানে সিআরপির কর্মকর্তা-কর্মচারী, চিকিৎসাধীন রোগী ও প্রতিবন্ধীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা ও আনন্দ ভাগাভাগি করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. কামরুজ্জামান লিটন। তিনি বলেন, “ঈদের প্রকৃত শিক্ষা হলো ত্যাগ, মানবতা ও সহমর্মিতা। সমাজের সুবিধাবঞ্চিত, অসুস্থ ও প্রতিবন্ধী মানুষের মুখে হাসি ফোটাতে পারলেই ঈদের আনন্দ পূর্ণতা পায়। সিআরপির মতো মানবিক প্রতিষ্ঠানের পাশে থাকতে পেরে আমরা গর্বিত।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভ্যালোরি টেইলার। এ সময় তিনি বলেন, “প্রতিবন্ধী ও পুনর্বাসনপ্রত্যাশী মানুষের প্রতি সমাজের ভালোবাসা ও সহযোগিতা তাদের নতুনভাবে বাঁচার অনুপ্রেরণা যোগায়। ঈদের এই আয়োজন রোগী ও প্রতিবন্ধীদের মাঝে আনন্দ ও আত্মবিশ্বাস সৃষ্টি করেছে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাভার সিটিজেন ক্লাব লিমিটেড ও এম কে গ্রুপের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সুধীজন এবং স্বেচ্ছাসেবীরা। পরে অতিথিরা চিকিৎসাধীন রোগী ও প্রতিবন্ধীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন।
আয়োজকরা জানান, সমাজের অসহায় ও বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের পাশে দাঁড়াতে ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ