ফেনী প্রতিনিধি:
সোনাগাজী প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা ও নির্বাচনী সভা ৩১ মে শনিবার রবিবার সন্ধ্যায় সোনাগাজীর একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাবের বর্তমান সভাপতি শহিদুল ইসলামের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক আব্দুর রহিমের সঞ্চালনায় সাধারন সভায় বক্তব্য রাখেন সাবেক সভাপতি সৈয়দ মনির আহমদ, সাবেক সভাপতি ওবায়দুল হক, সাবেক সভাপতি জহিরুল ইসলাম সজীব, সাবেক সভাপতি আফতাব মমিন ভূঁঞা, সাবেক সভাপতি মেহরাব হোসেন মেহেদী, সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম সাহা শহীদ, সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াছ সুমন, সহ-সভাপতি নুরুল আলম মহাব্বত, যুগ্ম সাধারণ সম্পাদক মোল্লা ইলিয়া, দপ্তর সম্পাদক আব্দুর রহিম রুবেল, নির্বাহী সদস্য কামাল উদ্দিন, নির্বাহী সদস্য নাসির উদ্দিন। 
প্রথম সেশনে বার্ষিক সাধারন সভায় গত এক বছরের সংগঠনের সার্বিক কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।
দ্বিতীয় সেশনে ২০২৬-২৭ কার্যনির্বাহী কমিটির নির্বাচনের জন্য সাবেক তিন সভাপতির সমন্বয়ে নির্বাচন পরিচালনা কমিটি গঠন ও তফসিল ঘোষণা করা হয়।
আগামী ১৩ জুন শনিবার সোনাগাজী প্রেসক্লাব'র ২০২৬-২৭ কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হবে।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ