ঢাকার সাভারের আমিনবাজার এলাকা থেকে ৪০ কেজি গাঁজাসহ তিনজন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর)। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মাইক্রোবাসও জব্দ করা হয়।
ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীন সংবাদ সম্মেলমে জানান,শনিবার (১৩ জুন ২০২৬) ভোররাত ২টা ১৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি (উত্তর) ঢাকার একটি চৌকস দল সাভার মডেল থানাধীন আমিনবাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া থানার দরুইন এলাকার মো. রাজিব মিয়া ওরফে রাজু (২৩), কসবা থানার গুপিনাথপুর এলাকার রাকিব মিয়া (২২) এবং জেঠুয়ামুড়া এলাকার মো. জুয়েল মিয়া (৩২)।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা একটি হায়েস মাইক্রোবাস বিশেষভাবে পরিবর্তন (মডিফাই) করে আইন-শৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে দীর্ঘদিন ধরে মাদক পরিবহন ও পাচার করে আসছিল।
অভিযানে তাদের কাছ থেকে ৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজার মূল্য ১২ লাখ টাকা। এছাড়া ঢাকা মেট্রো-চ ১৪-১০২৪ নম্বরের একটি সিলভার রঙের হায়েস মাইক্রোবাস জব্দ করা হয়েছে, যার আনুমানিক মূল্য ২২ লাখ টাকা।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত রাজিব মিয়ার বিরুদ্ধে মাদক ও ছিনতাইসহ মোট পাঁচটি মামলা রয়েছে। এছাড়া জুয়েল মিয়ার বিরুদ্ধেও মাদকসহ বিভিন্ন অভিযোগে পাঁচটি মামলা রয়েছে।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরবর্তীতে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ