জামালপুরের দেওয়ানগঞ্জ সানন্দবাড়ি বাজারে সফর আলীর হার্ডওয়ারের দোকানে গত মাসের ১১ তারিখ রাতের দুর্ধর্ষ ডাকাতের ঘটনা ঘটে। ঘটনাটা কেন্দ্র করে দ্রুত বিচার আইনে কোর্টে একটি মামলা দায়ের হয়। দ্রুত বিচার আইনে তদন্ত রিপোর্ট আদালতে পৌঁছান দেওয়ানগঞ্জ থানা পুলিশ। তারে ধারাবাহিকতায় শুক্রবার বিকাল আনুমানিক পাঁচটার দিকে সানন্দা বাড়ি বাজার হতে আসামি রস্তম আলী ও তার ছেলে সম্রাটকে গ্রেফতার করে থানা পুলিশ।
এ ঘটনায় প্রশংসার দাবিদার হয়েছেন সানন্দাবাড়ি ফারির পুলিশ ও দেওয়ানগঞ্জ মডেল থানার পুলিশ।
ভুক্তভোগী সফর আলীর ছেলে শফিকুল ইসলাম বলেন, আমার দোকান লুটপাট করে দোকান দখল করে নাই।এতে আমি প্রায় ৩০ টাকা ৪০ লক্ষ টাকার ক্ষতিগ্রস্ত হয়েছি। থানা পুলিশ ও আদালতের কাছে ন্যায় বিচার সহ লুটপাটকৃত মালামাল ফেরত পাওয়ার আশা রাখি।
দেওয়ানগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ আনোয়ার বলেন, বিষয়টির দ্রুত বিচার আইনে মামলা হওয়ার কারণে পুলিশ তারাতারি রিপোর্ট দিয়েছে। এবং আসামিকে আদালতের নির্দেশ অনুযায়ী গ্রেফতার করতে সক্ষম হয়েছে।
জামালপুরের পুলিশ সুপার বলেন, চঞ্চল্যকর এ ঘটনায় মামলা হওয়ার পরপর থানা পুলিশ ব্যবস্থা গ্রহণ করেছে। জামালপুর পুলিশের রকম কার্যক্রম অব্যাহত থাকবে।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ