চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার ২নং বাগানবাড়ি ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে জনসমর্থন ও দোয়া কামনা করেছেন বিশিষ্ট প্রবাসী ব্যবসায়ী, সমাজসেবক এবং তরুণ ও যুবসমাজের আইকন খাগুরিয়া গ্রামের কৃতি সন্তান মোঃ মুজাম্মেল হক রনি। তিনি সাবেক যুবদল সভাপতি হিসেবে দীর্ঘদিন ধরে রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রবাস জীবনের ব্যস্ততার মাঝেও তিনি নিয়মিত এলাকার অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছেন। শিক্ষা, স্বাস্থ্য, ধর্মীয় প্রতিষ্ঠান উন্নয়ন, খেলাধুলা এবং বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে তার অবদান এলাকাবাসীর কাছে প্রশংসিত হয়েছে। এজন্য অনেকেই তাকে “গরীবের বন্ধু” হিসেবে অভিহিত করেন।
চেয়ারম্যান পদপ্রার্থী মুজাম্মেল হক রনি বলেন, “আমি সবসময় মানুষের কল্যাণে কাজ করার চেষ্টা করেছি। ইউনিয়নের উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং জনগণের ন্যায্য অধিকার নিশ্চিত করাই আমার মূল লক্ষ্য। জনগণ যদি আমাকে তাদের সেবক হিসেবে নির্বাচিত করেন, তাহলে একটি আধুনিক, মাদকমুক্ত ও উন্নত বাগানবাড়ি ইউনিয়ন গড়ে তুলতে সর্বোচ্চ চেষ্টা করব।”
তিনি আরও বলেন, “আমি কোনো ব্যক্তিগত স্বার্থ নয়, বরং এলাকার সার্বিক উন্নয়ন ও মানুষের ভাগ্যোন্নয়নের লক্ষ্য নিয়ে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে সমান উন্নয়ন নিশ্চিত করা হবে। যুবসমাজকে দক্ষ জনশক্তিতে পরিণত করা এবং নারীদের ক্ষমতায়নে কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে।”
এদিকে, স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ জানান, মুজাম্মেল হক রনি একজন সৎ, পরোপকারী ও জনবান্ধব ব্যক্তি। দীর্ঘদিন ধরে তিনি এলাকার মানুষের সুখ-দুঃখে পাশে থেকে আস্থা অর্জন করেছেন। ফলে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি একজন শক্তিশালী প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন।
সকলের দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করে মুজাম্মেল হক রনি বলেন, “আমি আপনাদের সন্তান। অতীতের মতো ভবিষ্যতেও মানুষের পাশে থাকতে চাই। ইউনিয়নের উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড বাস্তবায়নে আপনাদের সহযোগিতা, দোয়া ও সমর্থন একান্তভাবে কামনা করছি।”
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সামাজিক গ্রহণযোগ্যতা, জনসম্পৃক্ততা এবং দীর্ঘদিনের সমাজসেবামূলক কর্মকাণ্ডের কারণে মুজাম্মেল হক রনির প্রার্থিতা ইতোমধ্যেই ইউনিয়নের সর্বস্তরের মানুষের মধ্যে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ