সারা দেশের ন্যায় ফেনীতে ২৮ জুন ২০২৬ রবিবার সকাল ৮ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভিটামিন-এ ক্যাম্পেইন পালিত হবে।
ফেনী জেলায় ৬ মাস থেকে ১১ মাস বয়সী ৩০৪৭৩ জন শিশু কে ১টি নীল রঙ্গের এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী ২২৩০১২ জন শিশু কে ১টি করে লাল রঙ্গের ভিটামিন-এ ক্যাপসুল খাওযানো হবে।
জেলায় ৭টি স্থায়ী ১১২৪টি অস্থায়ী ও ৭টি ভ্রাম্যমান কেন্দ্র থেকে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হবে।
২৫ জুন এক সংবাদ সন্মেলনে এই তথ্য জানিয়েছেন ফেনী জেলা ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা: এ এস এম সোহরাব আল হোসাইন।
ভারপ্রাপ্ত সিভিল সার্জন আরও জানান ২৮জুন কোন শিশু ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো থেকে বাদ গেলেও পরবর্তীতে জেলার স্থায়ী টিকাদান কেন্দ্র থেকে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হবে।
সতর্কীকরণ:
# ৬ মাসের নিচে কোন শিশু কে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো যাবেনা।
# খালি পেটে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো যাবেনা।
# সিপিআর/অসুস্থ্য শিশু কে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো যাবেনা।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ