সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের ২৮ বছর পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে “গণ বিশ্ববিদ্যালয় দিবস-২০২৬”। শনিবার (১১ জুলাই) সকাল ১১টা থেকে ১১টা ৪৫ মিনিট পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষাবিদ, অতিথি, শিক্ষক-শিক্ষার্থী ও বিশিষ্টজনদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
এছাড়াও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা -২০ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. তমিজ উদ্দিন,ঢাকা ১৯ আসনের সাংসদ সদস্য ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু।
অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রতিষ্ঠার ২৮ বছরে গণ বিশ্ববিদ্যালয় শিক্ষা, গবেষণা, মানবসম্পদ উন্নয়ন এবং সামাজিক দায়বদ্ধতা পালনের মাধ্যমে দেশের উচ্চশিক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। ভবিষ্যতেও আন্তর্জাতিক মানের শিক্ষা নিশ্চিত করে দক্ষ, মানবিক ও দেশপ্রেমিক নাগরিক গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়।
বিশেষ অতিথির বক্তব্যে তিনি বলেন,
"শিক্ষা শুধু সনদ অর্জনের বিষয় নয়; এটি একটি জাতিকে আলোকিত ও সমৃদ্ধ করার অন্যতম প্রধান শক্তি। গণ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠালগ্ন থেকেই মানবিক মূল্যবোধসম্পন্ন দক্ষ জনশক্তি গড়ে তুলতে কাজ করে যাচ্ছে। এই ধারাবাহিকতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আমি বিশ্বাস করি।"
মাননীয় মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন,
"উচ্চশিক্ষার মানোন্নয়ন, গবেষণা এবং প্রযুক্তিনির্ভর শিক্ষা ব্যবস্থার মাধ্যমে তরুণদের দক্ষ করে গড়ে তুলতে হবে। দেশের উন্নয়নে বিশ্ববিদ্যালয়গুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।"
মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব মো. তমিজ উদ্দিন বলেন,
"গণ বিশ্ববিদ্যালয় শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, এটি দেশের মানবসম্পদ উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। শিক্ষার গুণগত মান উন্নয়ন ও শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধে সমৃদ্ধ করে গড়ে তুলতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।"
আলোচনা সভা শেষে বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষা ও গবেষণার অগ্রযাত্রা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয় এবং গণ বিশ্ববিদ্যালয়ের উত্তরোত্তর সাফল্য কামনা করা হয়।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ