গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত সংগঠন সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন চট্টগ্রাম জেলা কমিটির উদ্যোগে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার অসহায়, দরিদ্র ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার ( ২১ জুলাই ) বিকালে উপজেলার বরমা ইউনিয়নে শতাধিক পরিবারের মাঝে
মানবিক এ কর্মসূচিতে ফাউন্ডেশনের নেতৃবৃন্দ ও স্বেচ্ছাসেবীরা উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে খাদ্যসামগ্রী তুলে দেন। এ সময় অসহায় মানুষের পাশে দাঁড়াতে সংগঠনের বিভিন্ন কার্যক্রমের কথাও তুলে ধরা হয়।
সংগঠনের নেতারা বলেন, দুর্যোগ ও সংকটময় সময়ে সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো একটি মানবিক দায়িত্ব। সেই লক্ষ্য থেকেই সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন নিয়মিতভাবে বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও দেশের বিভিন্ন অঞ্চলে সুবিধাবঞ্চিত মানুষের জন্য এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা জানান।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে সংগঠনের সভাপতি মোহাম্মদ কমরুদ্দিন, সাধারণ সম্পাদক অরূপ চন্দ্র, সহ সভাপতি মোঃ তৈয়ব চৌধুরী সহ-সভাপতি হান্নান রহিম তালুকদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক রতন বড়ুয়া, যুগ্ম সম্পাদক হেলাল উদ্দিন নীরব, সাংগঠনিক সম্পাদক ওসমান হারুন চৌধুরী সহ সাংগঠনিক সম্পাদক পারভেজ আহমেদ, অর্থ সম্পাদক নাসির হাওলাদার ,সমাজ কল্যাণ সম্পাদক সাইদুল করিম খান, মুক্তিযোদ্ধা বিষয় সম্পাদক মেজবা উদ্দিন ইমন, মানবাধিকার বিষয়ক সম্পাদক অলিউল্লাহ নিজামী ,চন্দনাইশ প্রেস ক্লাবের প্রচার সম্পাদক এস এম ওমর ফারুক, সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ,স্থানীয় সাংবাদিক, সমাজসেবক ও স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা সমাজের বিত্তবান ব্যক্তি ও বিভিন্ন সামাজিক সংগঠনকে অসহায় মানুষের পাশে এগিয়ে আসার আহ্বান জানান।
ত্রাণসামগ্রী পেয়ে উপকারভোগীরা সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, এই সহায়তা তাদের দৈনন্দিন প্রয়োজন মেটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং এমন মানবিক উদ্যোগ সমাজে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করবে।
আয়োজকরা জানান, সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সহযোগিতায় ভবিষ্যতেও ত্রাণ বিতরণ, চিকিৎসাসহায়তা, শিক্ষা সহায়তা এবং অন্যান্য জনকল্যাণমূলক কার্যক্রম আরও বিস্তৃত পরিসরে পরিচালনা করা হবে।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ