ইলিয়াছ সুমন, বিশেষ প্রতিনিধি:
‘ক্লিন ফেনী’ গড়ার লক্ষ্যে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (ভিডিপি) ফেনী জেলা।
রোববার (৩ আগস্ট) সকালে জেলা আনসার-ভিডিপির উদ্যোগে আয়োজিত এ পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন ফেনী জেলা আনসার-ভিডিপির জেলা কমান্ড্যান্ট মোহাম্মদ কামরুল ইসলাম (পিএএমএস)।
অভিযানে জেলায় কর্মরত ব্যাটালিয়ন আনসার, সাধারণ আনসার ও ভিডিপির সদস্যসহ অর্ধশতাধিক সদস্য অংশগ্রহণ করেন। তারা জেলা আনসার-ভিডিপি কার্যালয় প্রাঙ্গণ, মহিপাল সড়ক এবং আশপাশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেন।
এ সময় সড়ক ও জনসমাগমস্থল থেকে ময়লা-আবর্জনা অপসারণ, ঝোপঝাড় ও আগাছা পরিষ্কার, শিক্ষা প্রতিষ্ঠান, হাট-বাজার, অফিস প্রাঙ্গণ এবং গুরুত্বপূর্ণ এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার পাশাপাশি এডিস মশা নিয়ন্ত্রণে লার্ভিসাইড স্প্রে করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা কমান্ড্যান্ট মোহাম্মদ কামরুল ইসলাম (পিএএমএস) বলেন, সরকারের নির্দেশনা এবং জেলা প্রশাসনের উদ্যোগে জেলাব্যাপী পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়ন করা হচ্ছে। এরই অংশ হিসেবে জেলা আনসার-ভিডিপি অফিস প্রাঙ্গণ ও মহিপাল এলাকায় এ কর্মসূচি পালন করেছে।
তিনি আরও বলেন, পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলা এবং ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। এছাড়া দপ্তরের নির্দেশনা অনুযায়ী প্রতি বৃহস্পতিবার জেলা আনসার-ভিডিপি কার্যালয়ে নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয় বলেও তিনি জানান।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ