ফেনী প্রতিনিধি
জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে ছাত্র-শ্রমিক-জনতার আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন এবং শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার দাবিতে ফেনীতে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩ আগস্ট) বিকেলে ফেনী শহরের ভাষা শহীদ সালাম কমিউনিটি সেন্টারে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ফেনী শহর শাখার উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ফেনী জেলা প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর ফেনী জেলা আমীর মুফতি মোহাম্মদ আব্দুল হান্নান বলেন, শ্রমিকদের ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ এবং মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করা রাষ্ট্র ও সমাজের দায়িত্ব। শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা ও বৈষম্যহীন সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এ সময় তিনি জুলাই গণঅভ্যুত্থানে আত্মত্যাগকারী ছাত্র-শ্রমিক-জনতার অবদানের কথাও স্মরণ করেন।
সমাবেশে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও ফেনী জেলা সভাপতি ফারুখ আহম্মদ ভূঁইয়া আজাদ। তিনি বলেন, শ্রমজীবী মানুষের ন্যায্য দাবি আদায়ে সংগঠিত হওয়ার বিকল্প নেই। শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমেই শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা সম্ভব।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ফেনী জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক আবু ইউসুফ এবং ফেনী শহর জামায়াতের আমীর ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম।
সমাবেশে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ফেনী জেলা ও শহর শাখার নেতারা, বিভিন্ন পর্যায়ের শ্রমিক প্রতিনিধি এবং বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ