গভীর শ্রদ্ধা, সম্মান ও গাম্ভীর্যের মধ্য দিয়ে সিটি ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হয়েছে ‘জুলাই গণঅভ্যুত্থান ২০২৪’ স্মরণে আলোচনা সভা, ছবি ও শিল্পকর্ম প্রদর্শনী এবং সম্মাননা প্রদান অনুষ্ঠান। ৪ আগস্ট ২০২৬, মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে বৈষম্যবিরোধী আন্দোলন ও আগস্ট অভ্যুত্থানের বীর শহীদদের শ্রদ্ধা জ্ঞাপন এবং আহত ও সংগ্রামী ছাত্র-জনতার আত্মত্যাগ স্মরণে এই বিশদ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৯ আসনের মাননীয় সংসদ সদস্য ডাঃ দেওয়ান সালাউদ্দিন এমপি। সিটি ইউনিভার্সিটির উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল প্রফেসর ডঃ ইঞ্জিনিয়ার মোঃ লুৎফর রহমানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন মন্ডল, বিরুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আমির শিরালী, সাধারণ সম্পাদক মোঃ শাহিনুর রহমান শাহীন এবং সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ আলমগীর হোসেন।
এছাড়া স্থানীয় জনপ্রতিনিধিদের মধ্যে বীরুলিয়া ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতের চেয়ারম্যান হাজী মোহাম্মদ মনিরুল হক এবং ২ নম্বর ওয়ার্ডের জনপ্রিয় ইউপি সদস্য মোঃ তাইজুল ইসলাম উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান আকর্ষণ ছিল অভ্যুত্থানে আহত ছাত্র-জনতা, সাধারণ শিক্ষার্থী এবং শহীদ পরিবারের সদস্যদের সম্মানজনক উপস্থিতি।
অভ্যুত্থানের স্মৃতি রক্ষায় 'জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি পাঠাগার'
প্রধান অতিথির বক্তব্যে ডাঃ দেওয়ান সালাউদ্দিন বলেন, জুলাই গণঅভ্যুত্থানের ঐতিহাসিক অর্জন ও আন্দোলনকারীদের অসামান্য অবদানকে প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দেওয়া আমাদের দায়িত্ব। এই স্মৃতিকে চিরভাস্বর করে রাখতে তিনি সিটি ইউনিভার্সিটি প্রাঙ্গণে একটি ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি পাঠাগার’ নির্মাণের পরিকল্পনা ব্যক্ত করেন। বক্তব্যের শেষে তিনি নিজ রচিত বেশ কিছু বই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নিকট উপহার হিসেবে হস্তান্তর করেন।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ