বিশেষ প্রতিনিধি ঃ-
সোনাগাজীতে শুক্রবার দুপুরে আধুনিক হাসপাতালের উদ্বোধন করা হয়েছে। আলোচনা সভা ও দোয়া মাহফিলের মাধ্যমে পৌর শহরের পশ্চিম বাজারে রুহুল আমিন ভূঞা টাওয়ারে ১০ শয্যা বিশিষ্ট এ হাসপাতালটি উদ্বোধন করা হয়।
হাসপাতালের চেয়ারম্যান বিএনপি নেতা জাহাঙ্গীর আলম ভূঞার সভাপতিত্বে ও পরিচালক, পৌর জামায়াতের সেক্রেটারি মোহসিন ভূঞার পরিচালনায় উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতের আমির মাওলানা মোহাম্মদ মোস্তফা, হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক এম সাইফুর রহমান, সোনাগাজী মোহাম্মদ ছাবের সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জয়নুল আবেদীন, বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল মান্নান, পরিচালক পৌর যুবদলের আহবায়ক ইকবাল হোসেন, হাসপাতাল পরিচালনা কমিটির সহসভাপতি কাজী শিহাব উদ্দিন, পরিচালক মাও. মোশররফ হোসেন, আবু বক্কর ছিদ্দিক মানিক ও হাফেজ বেলায়েত হোসেন প্রমূখ।

মোনাজাত পরিচালনা করেন সোনাগাজী ইসলামিয়া কামিল মাদরাসার সহকারি অধ্যাপক মাও. আবুল কাসেম।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ