২০২৪ সালের ৫ আগস্ট সরকার পতনের পর সাতক্ষীরা জেলা কারাগার ভেঙে পালানো দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এরা হলেন, সাতক্ষীরার শ্যামনগর উপজেলার শ্রীফলকাটি গ্রামের মৃত মোহাম্মদ গাজীর ছেলে মোজাম গাজী ও নওয়াবেকী গ্রামের আবের গাজীর ছেলে রফিকুল ইসলাম গাজী।
মঙ্গলবার (১১ আগস্ট) রাত সাড়ে ৮টা ও সাড়ে ১০টার দিকে পৃথক অভিযান চালিয়ে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের শ্রীফলকাটি ও আটুলিয়া ইউনিয়নের নওয়াবেঁকী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, জেল পলাতক আসামি মোজাম গাজী চেক ডিজঅনারের একটি মামলায় সাজাপ্রাপ্ত হয়ে সাতক্ষীরা কারাগারে ছিলেন।
আরেক আসামি রফিকুল ইসলামেরও চেক ডিজঅনারের অপর একটি মামলায় ১০ মাসের সাজা ও ৯ লাখ ৮০ হাজার টাকা জরিমানা হয়েছিল।
পুলিশের ভাষ্য, ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পতনের পর সাতক্ষীরা কারাগার ভেঙে পালান তারা।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ