প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর একান্ত সচিব নিজ কক্ষে অনুপস্থিত থাকায় সেখানে দায়িত্ব পালনকারী পিয়ন সুমনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। এ ঘটনায় দায়িত্ব পালনে অবহেলা ও আগত ব্যক্তির সঙ্গে আচরণের বিষয়টি বিবেচনায় নিয়ে পিয়ন সুমনকে দুই দিনের শোকজ করা হয়েছে বলে জানা গেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো প্রতিমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে মন্ত্রণালয়ে আসেন বঙ্গ সংবাদ-এর সম্পাদক মির্জা মহিবুল হাসান। প্রতিমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের অপেক্ষায় তিনি পিএসের কক্ষে বসতে গেলে সেখানে দায়িত্বে থাকা পিয়ন সুমন তাকে বাধা দেন।
পি এস স্যারের অবর্তমানে আমাদের মন্ত্রণালয়ের একজন যুগ্ম সচিব পিএস স্যারের রুমে বসেছিলেন, আমি কেন স্যারকে বসতে দিয়েছি এজন্য আমাকে দুই দিনের জন্য শোকজ করেছেন বলে পিয়ন সুমন জানিয়েছেন ।পিএসের অনুপস্থিতির সময়ে কক্ষে আগত ব্যক্তিদের সঙ্গে পিয়নের আচরণ এবং দায়িত্ব পালনের ধরন নিয়ে বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের নজরে আসে না। মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ একটি দপ্তরে আগত ব্যক্তিদের সঙ্গে কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্বশীল ও শালীন আচরণ প্রত্যাশিত। বিশেষ করে প্রতিমন্ত্রীর দপ্তরে সাক্ষাৎপ্রত্যাশীদের সঙ্গে সমন্বয় ও সৌজন্যমূলক আচরণ নিশ্চিত করা জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এদিকে ঘটনাটি নিয়ে মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যেও আলোচনা চলছে। তবে পুরো ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া গেলে বিষয়টির প্রকৃত কারণ ও শোকজের বিস্তারিত আরও স্পষ্ট হবে।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ