সাতক্ষীরা শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়ন ৮ ও ৯ নং ওয়ার্ড সংযোগস্হল ভামিয়া খালের গোড়া ৫ছিদ্রের স্লুইস গেট যেকোনো মুহূর্তে ভেঙে ভামিয়া,পোড়াকাটলা,দূর্গাবাটী,দাতিনাখালী এলাকা লোনা পানিতে প্লাবিত হতে পারে।
ভঙ্গুর ও হেলেপড়া ঝুঁকিপূর্ণ স্লইস গেটটি দিয়ে এলাকায় সাধারণ মৎস্যচাষীরা ঘেরের পানি গ্রহন করে দীর্ঘদিন।কিন্তু স্লুইস গেটটি প্রায় ১বছর ভেঙ্গে পড়ে আছে।স্লুইস গেটের সামনে রিভার সাইটে বালিভর্তি জিওব্যাগ দিয়ে আটকে রাখা ছিলো।কিন্তু বর্তমানে বর্ষা মৌসুমে সেই বাঁধ ভেঙ্গে ঝুঁকিপূর্ণ স্লুইস গেইট দিয়ে ভীষণ প্রেসারে পানি ঢুকছে।
স্লুইস গেটের গোড়ায় ভয়াবহ ফাটল হয়ে তীব্র গতিতে পানি ঢুকছে।১১/৮/২০২৬ রোজ বুধবার থেকে অমাবস্যা এবং একইসাথে জোয়ার এর গৌনমুখী শুরু হয়েছে।বুড়িগোয়ালিনী ইউনিয়নের সাধারণ বসবাসরত জনগণ ও মৎস্য ব্যবসায়ীরা স্হানীয় প্রশাসন ও গণ মাধ্যমকর্মীদের মাধ্যমে জানান যে,আগামী ১ সপ্তাহের মধ্যে ক্ষতিগ্রস্ত বাঁধ না ঠেকালে স্লুইস গেটটি ভেঙ্গে জোয়ারের চাপে এলাকা লোনা পানিতে প্লাবিত হয়ে যেতে পারে।
স্লুইস গেটের কান্ট্রি সাইডে প্রায় ২০০ ফিট এলাকার ভিতরে স্লুইস গেইট সংলগ্ন রাস্তার ৫টি জায়গা ভেঙ্গে চলাচলের রাস্তাও ক্ষতিগ্রস্ত।সর্বোচ্চ ঝুঁকিতে রয়েছে।এলাকা প্লাবিত হলে ৫০০০ বিঘা মৎস্য,চিংড়ি ও কাঁকড়া প্রকল্প ক্ষতিগ্রস্ত হতে পারে।
সাধারণ জনগণ এবং মৎস্য চাষীরা স্হানীয় উপজেলা নির্বাহী অফিসার, পানি উন্নয়ন বোর্ডসহ সংশ্লিষ্ট প্রশাসনের কাছে বিনীত অনুরোধ জানিয়ে বলেন তাত্ক্ষণিকভাবে জিওব্যাগ দিয়ে রিভার সাইটে বাঁধ আটকানো প্রয়োজন,স্লুইস গেইট সম্পূর্ণভাবে বন্ধ করা প্রয়োজন।কান্ট্রি সাইডে ৫ টি জায়গায় ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামত প্রয়োজন।৫ছিদ্রের গেইটি দীর্ঘস্হায়ী ভাবে নির্মাণের জন্য বড় বাজেট প্রয়োজন।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ