ফেনী শহরতলীর লালপোল বেদেপল্লী এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে মাদক সেবন ও সংরক্ষণের অভিযোগে আটক পাঁচজনকে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১৭ আগস্ট) দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ফেনী জেলা কার্যালয়ের উদ্যোগে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহমিদা আক্তারের নেতৃত্বে লালপোল বেদেপল্লীর পশ্চিম পাশে এ অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনাকালে মাদক সেবন ও সংরক্ষণের অভিযোগে ঘটনাস্থল থেকে পাঁচজনকে হাতেনাতে আটক করা হয়। পরে আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
আদালত পাঁচ আসামির প্রত্যেককে পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন। দণ্ডপ্রাপ্তদের পরবর্তী আইনানুগ প্রক্রিয়া শেষে জেলা কারাগার-২-এ পাঠানো হয়েছে।
সাজাপ্রাপ্তরা হলেন—ফেনী সদর উপজেলার অলিপুর ধলিয়া এলাকার মো. দিদার হোসেন (২৭), হাসানপুর এলাকার ইমন হোসেন পাটোয়ারী (২৫), বেতাগা বটতলা এলাকার মো. ওসমান গণি (৩০), মৌলইছা এলাকার কাজী নজরুল ইসলাম জুয়েল (৩০) এবং নোয়াখালীর সুধারাম থানার বাসিন্দা, বর্তমানে ফেনী সদর এলাকায় বসবাসকারী মো. সোহেল (৩১)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ফেনী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ আবদুল হামিদ অভিযানের বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এ ধরনের অভিযান ও তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, মাদকের বিস্তার রোধে মাদক সেবন, সংরক্ষণ ও সংশ্লিষ্ট অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদকবিরোধী কার্যক্রমে সাধারণ মানুষের সহযোগিতাও প্রয়োজন।
এদিকে স্থানীয়দের মধ্যে মাদকবিরোধী এ অভিযানকে স্বাগত জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিয়মিত তদারকি ও অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ