জামালপুরের মাদারগঞ্জে বহুল আলোচিত চাচা-ভাতিজা হত্যা মামলায় সাত আসামিকে মৃত্যুদণ্ড এবং আরও সাতজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে জামালপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মোহাম্মদ নেজাম উদ্দীন এ রায় ঘোষণা করেন।
মামলার সূত্রে জানা যায়, ২০১৬ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে বিরোধের জেরে মাদারগঞ্জ উপজেলার গজারিয়া গ্রামে নির্মম এ হত্যাকাণ্ড ঘটে। ওই বছরের ১০ এপ্রিল দ্বাদশ শ্রেণির ছাত্র মহর আলী ও তার ভাতিজা দশম শ্রেণির ছাত্র স্বপন মিয়াকে বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করা হয়। পরে তাদের মরদেহ একটি পাটক্ষেতে ফেলে রাখা হয়। ঘটনার তিন দিন পর ক্ষতবিক্ষত অবস্থায় মরদেহ দুটি উদ্ধার করে পুলিশ।
দীর্ঘ প্রায় ১০ বছর তদন্ত ও ১৮ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে বৃহস্পতিবার মামলাটির রায় ঘোষণা করেন আদালত। অভিযোগ প্রমাণিত হওয়ায় সাত আসামিকে মৃত্যুদণ্ড এবং সাতজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।
রায়ে সন্তোষ প্রকাশ করে নিহতদের স্বজনরা বলেন, দীর্ঘ ১০ বছর পর তারা ন্যায়বিচার পেয়েছেন। তাদের ভাষায়, কলিজার টুকরা দুই সন্তানকে যেভাবে কুপিয়ে হত্যা করা হয়েছিল, আজ তার বিচার হয়েছে। আমরা এখন এই রায় দ্রুত কার্যকর দেখতে চাই।
তবে আদালতের রায়ে অসন্তোষ প্রকাশ করেছে আসামিপক্ষ। ন্যায়বিচারের আশায় উচ্চ আদালতে আপিল করা হবে বলে জানিয়েছেন আসামিদের আইনজীবীরা।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ