বিশেষ প্রতিনিধি:
ফেনীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৮ হাজার ৩০ পিস ইয়াবাসহ নাছির উদ্দিন (৩১) নামে এক মাদক কারবারিকে আটক করেছে র্যাব।
শনিবার (২৩ আগস্ট) রাতে ফেনীর লালপোল এলাকার মহুরি ফিলিং স্টেশনের সামনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। র্যাব-৭-এর একটি দল এ অভিযান পরিচালনা করে।
আটক নাছির উদ্দিন কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুমখালী গ্রামের আবুল আলমের ছেলে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবার একটি চালান ফেনীতে আসার খবর পেয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মহুরি ফিলিং স্টেশন এলাকায় অবস্থান নেয় র্যাবের একটি দল। এ সময় চট্টগ্রাম থেকে ফেনীগামী স্টারলাইন পরিবহনে তল্লাশি চালিয়ে সন্দেহভাজন নাছির উদ্দিনের সঙ্গে থাকা একটি ব্যাগ থেকে ৮ হাজার ৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
র্যাবের সহকারী পুলিশ সুপার এ. আর. এম. মোজাফ্ফর হোসেন জানান, আটক নাছির উদ্দিন ইয়াবাগুলো বিক্রির উদ্দেশ্যে ফেনীতে নিয়ে আসছিলেন।
এ ঘটনায় র্যাব বাদী হয়ে ফেনী মডেল থানায় নিয়মিত মামলা করেছে। পরে আটক নাছির উদ্দিনকে থানায় হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ