বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় বর্ণাঢ্য আনন্দ র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বেলা ১২ টায় জেলা বিএনপি কার্যালয় থেকে একটি বিশাল আনন্দ র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে বিএনপি এবং এর সব অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন ব্যানার, ফেস্টুন নিয়ে অংশ নেন।
র্যালি শেষে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন গাইবান্ধা জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুন্নবী টিটুল। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোবিন্দগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও ধর্ম প্রতিমন্ত্রী মোঃ শামীম কায়সার লিংকন।
সমাবেশে প্রধান অতিথি সহ অন্যান্য বক্তারা বিএনপির ইতিহাস, ঐতিহ্য ও দেশের আর্থ-সামাজিক উন্নয়নে দলের অবদান তুলে ধরেন।
এ সময় উপস্থিত নেতাকর্মীরা "বাংলাদেশ জিন্দাবাদ" ও "শ্রমিক ঐক্য জিন্দাবাদ" সহ বিভিন্ন দলীয় স্লোগানে রাজপথ মুখরিত করে রাখেন। সমাবেশে জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ