বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাভারে এক বর্ণাঢ্য আনন্দ র্যালি ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
আজ সকালে সাভার পৌর বিএনপির উদ্যাগে উপজেলা চত্বর থেকে র্যালিটি শুরু হয়। পরে র্যালিটি ঢাকা-আরিচা মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থানসমূহ প্রদক্ষিণ করে সাভার মডেল মসজিদের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ঢাকা-১৯ আসন থেকে বিএনপি মনোনীত নেতা ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু।
র্যালি ও পরবর্তী সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্হিত ছিলেন সাভার পৌর বিএনপির সাধারণ সম্পাদক বদিউজ্জামান বদি, ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক লায়ন খোরশেদ আলম এবং সাবেক পৌর ছাত্রদলের সভাপতি ওবায়দুর রহমান (অভি)।
প্রতিষ্ঠাবার্ষিকীর এই কর্মসূচিতে সাভার পৌর বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী ও সমর্থক স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। র্যালি জুড়ে নেতাকর্মীদের দলীয় স্লোগান ও ব্যানার-ফেস্টুনে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ