আজ ১৩ সেপ্টেম্বর রবিবার বিকালে বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল হাকিম স্টেডিয়ামে 'জামালপুর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট- ২০২৬' এর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। উক্ত ফাইনাল ম্যাচে অংশগ্রহণ করে সরিষাবাড়ী উপজেলা একাদশ ও মেলান্দহ উপজেলা একাদশ। জমজমাট ফাইনাল ম্যাচে খেলোয়াড়দের দারুণ নৈপুণ্য দেখতে স্টেডিয়াম ছিল কানায় কানায় পূর্ণ। দুই দলই লড়েছেন সাধ্যমতো।
তারপরও নির্ধারিত সময়ে প্রানবন্ত খেলাটি গোল শূন্য ড্র হয়। পরে ট্রাইবেকারে সরিষাবাড়ী উপজেলা একাদশ ৪-৩ গোলের ব্যবধানে মেলান্দহ উপজেলা একাদশকে পরাজিত করে টুর্নামেন্টেের চ্যাম্পিয়ন দল হিসেবে ডিসি গোল্ডকাপ ট্রফি অর্জন করে।
টুর্নামেন্টের রানার্স আপ ট্রফি অর্জন করে বিজিত দল মেলান্দহ উপজেলা একাদশ। উক্ত রোমাঞ্চকর ফাইনাল ম্যাচের ম্যান অব দ্যা ম্যাচ পুরস্কার জিতেন চ্যাম্পিয়ন দলের গোলকিপার মাহিন রানা।
পুরস্কার বিতরণী পর্বে বিজয়ী দল সরিষাবাড়ী উপজেলা একাদশের ফুটবলারদের হাতে গোল্ড কাপ চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন প্রধান অতিথি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত এবং বিশেষ অতিথি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।
এ সময় উপস্থিত ছিলেন জামালপুর-২ (ইসলামপুর) আসনের সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবু, জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল, জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনের সংসদ সদস্য ফরিদুল কবীর তালুকদার শামীম, জামালপুর-৫ (সদর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন, জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী এবং জামালপুর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক অধ্যাপক আব্দুল্লাহ আল ফুয়াদ রেদোয়ানসহ জামালপুর জেলা ক্রীড়া সংস্থা ও জামালপুর জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের কর্মকর্তাবৃন্দ।
জামালপুর জেলার ফুটবল প্রেমী অগণিত দর্শক এই ফুটবল ম্যাচ উপভোগ করেছেন। গোটা স্টেডিয়াম ছিল দর্শকদের উল্লাসে মুখরিত।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ