সাতক্ষীরার শ্যামনগরে একটি বিআরটিসি বাস ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাসের নিচে চাপা পড়ে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার বংশীপুর লস্কর ফিলিং স্টেশন সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম শ্রী শুভংকর মন্ডল শুভ বয়স (৩০)। তিনি কয়রা উপজেলার মহেশ্বরিপুর এলাকার বাসিন্দা ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৭:৩০ মিনিটে বংশীপুর থেকে ছেড়ে আসা একটি বিআরটিসি বাসকে পেছন থেকে ওভারটেক করার চেষ্টা করছিলেন ওই মোটরসাইকেল চালক। চলমান সাতক্ষীরা টু ভেটখালী মহাসড়কের কাজ অব্যাহত থাকায় রাস্তা উঁচু-নিচু থাকার কারণে মোটরসাইকেলের সামনের চাকা স্লিপ করে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে যান। এরপর চলন্ত বিআরটিসি বাসটি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে শ্যামনগর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ