গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার রাখালবুরুজ ইউনিয়নের বড়দহ সেতুর নিচে বাঙ্গালী নদী থেকে দীর্ঘদিন ধরে চলছিল অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রয়।
অবশেষে সেই অবৈধ কর্মকাণ্ড ভেস্তে দিল উপজেলা প্রশাসন!
গোবিন্দগঞ্জের বাঙ্গালী নদী বড়দহ সেতুর নিচ বুধবার বিকেলে অভিসহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তামশিদ ইরাম খান।
বালু উত্তোলনে ব্যবহৃত ড্রেজার/বালু তোলার মেশিন গুঁড়িয়ে দিয়ে সম্পূর্ণ ধ্বংস করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে স্থান ছেড়ে চম্পট দেয় অভিযুক্তরা। স্থানীয় সূত্রে জানা যায়, এই ঘটনার সাথে হরিরামপুর ইউনিয়নের বড়দহ গ্রামের মশিউর রহমান জড়িত থাকার অভিযোগ উঠেছে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
অবৈধ বালু উত্তোলনের ফলে বড়দহ সেতু ও নদীর তীরবর্তী পরিবেশ ভয়াবহ হুমকির মুখে পড়ছিল।
স্থানীয়দের দাবি, এই অপকর্ম পুরোপুরি বন্ধ করতে প্রশাসনের কঠোর নজরদারি যেন অব্যাহত থাকে।
সহকারী কমিশনার (ভূমি) মো. তামশিদ ইরাম খান স্পষ্ট জানিয়ে দিয়েছেন, নদী ও সরকারি সম্পদ রক্ষায় অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এই অভিযান নিয়মিত চলবে। কোনো ছাড় নয়!
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ