"Clean Sunday" কর্মসূচির মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত অংশগ্রহণে পরিচ্ছন্নতা ও সচেতনতার সংস্কৃতি গড়ে তোলার ধারাবাহিকতায় “DC's Award for Cleanliness" সেপ্টেম্বর-২০২৬ প্রদান করা হয়েছে।
অদ্য ২০ সেপ্টেম্বর ২০২৬ ইং তারিখ রবিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে ময়মনসিংহের জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান জেলার প্রতিটি উপজেলা থেকে পরিচ্ছন্নতা কার্যক্রমে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ০১টি করে মোট ১৪টি শিক্ষা প্রতিষ্ঠানকে “DC's Award for Cleanliness" সেপ্টেম্বর-২০২৬ প্রদান করা হয়েছে। সেপ্টেম্বর মাসে "Clean Sunday" কর্মসূচিতে স্বীকৃতিপ্রাপ্ত সেরা ১৪টি শিক্ষা প্রতিষ্ঠান হলোঃ
১. কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ — সদর, ময়মনসিংহ
২. নবারুন বিদ্যানিকেতন — মুক্তাগাছা
৩. ফুলবাড়ীয়া খাদেমুল ইসলাম কামিল মাদ্রাসা — ফুলবাড়ীয়া
৪. এ্যাপোলো ইন্সটিটিউট অব কম্পিউটার — ভালুকা
৫. আমিরাবাড়ী গুজিয়াম মাধ্যমিক বিদ্যালয় — ত্রিশাল
৬. ছনধরা হাজী আব্দুল মজিদ উচ্চ বিদ্যালয় — ফুলপুর
৭. হাজী হেলাল উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয় — তারাকান্দা
৮. সানফ্লাওয়ার মডেল স্কুল — হালুয়াঘাট
৯. ধোবাউড়া বিন্দুবাসিনী বালিকা উচ্চ বিদ্যালয় — ধোবাউড়া
১০. পাছার উচ্চ বিদ্যালয়, সহনহাটি — গৌরীপুর
১১. চরনিখোলা প্রাথমিক বিদ্যালয় — ঈশ্বরগঞ্জ
১২. ফজলুর রহমান উচ্চ বিদ্যালয় — গফরগাঁও
১৩. কান্দিপাড়া আস্কর আলী উচ্চ বিদ্যালয় — দক্ষিণ গফরগাঁও
১৪. ঘোষপালা ফাযিল মাদ্রাসা — নান্দাইল
একইসঙ্গে নেতৃত্ব, উদ্যোগ ও সুসমন্বয়ের মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানে “Clean Sunday” সহ সার্বিক পরিচ্ছন্নতা কার্যক্রম সফলভাবে বাস্তবায়নে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ শহীদুল ইসলাম সোহাগ, উপজেলা নির্বাহী অফিসার, ফুলবাড়ীয়া-কে “DC's Award for Cleanliness" সেপ্টেম্বর- ২০২৬ প্রদান করেন ময়মনসিংহের জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান।
“যেখানে আমি, সেখানেই পরিচ্ছন্নতা” এই প্রত্যয়ে ময়মনসিংহকে পরিচ্ছন্ন, সবুজ ও বাসযোগ্য জেলা হিসেবে গড়ে তোলার অঙ্গীকারে "Clean Sunday" কার্যক্রম অব্যাহত থাকবে।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ