সুন্দরগঞ্জ পৌরসভা ৩ নং ওয়ার্ড গোপালচরণ উচ্চ বিদ্যালয়ের সামনে একটি, দহবন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল আলম রেজার বাড়ির সামনে তিন রাস্তার মোড়ে একটি সহ মোট দুইটি ককটেল সাদৃশ্য বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি না হলেও বিকট শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
রবিবার ( ২২সেপ্টেম্বর ) ভোর ৪.২৬ মিনিটে পৌরসভার গোপালচরণ এলাকায় ককটেল সাদৃশ্য বোমা বিস্ফোরণের সময় জয় বাংলা স্লোগান এলাকাবাসী। তারা মনে করেন নিষিদ্ধ ঘোষিত সংগঠন এই ঘটনা ঘটাতে পারে বলে মনে করেন এবং এলাকাবাসী দাবি সুষ্ঠু তদন্ত করে অপরাধীদের দৃষ্টান্ত শাস্তি দাবি জানান।
পুলিশ জানায়, ভোর. ৫.১০ মিনিটে সুন্দরগঞ্জ থানা ডিউটি অফিসার কল।পেয়ে ঘটনা স্থলে পুলিশ গিয়ে কটটেল সাদৃশ্য বোমা আদলে জর্দার কওটাতে বাজারে পাওয়া ফটকা ভরে টেপ প্যাচিয়ে গোপালচরণ স্কুলের সামনে সামনে সড়কে একটি বিস্ফোরণ ঘটে ।
সুন্দরগঞ্জ থানার সেকেন্ড অফিসার (ওসি) মো. মিজানুর রহমান , “দুর্বৃত্তরা সড়কের ওপর এই বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে।”
দুর্বৃত্তরা ককটেল সাদৃশ্য বোমা নিক্ষেপ করে পালিয়ে যায়।
এতে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি।” পুলিশ ঘটনাগুলোর তদন্ত করছে।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ