ময়মনসিংহে পুলিশ সুপার কাপ প্রথম বিভাগ ক্রিকেট লীগ-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় ময়মনসিংহ পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট উপ-কমিটির চেয়ারম্যান ও জেলা পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসানের সভাপতিত্বে সভায় খেলাধুলার মাধ্যমে তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা, মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠন এবং পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা করা হয়।
সভাপতির বক্তব্যে পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান বলেন, ক্রিকেটের মতো জনপ্রিয় খেলাকে কেন্দ্র করে তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে যুক্ত করা সম্ভব। প্রতিযোগিতামূলক ক্রিকেটের মধ্য দিয়ে পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, পারস্পরিক সহযোগিতা ও সামাজিক সম্প্রীতি আরও জোরদার হবে।

তিনি বলেন, একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও সম্প্রীতিময় সমাজ গঠনে পুলিশ ও জনগণকে একসঙ্গে কাজ করতে হবে। এ ক্ষেত্রে খেলাধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
আলোচনা সভায় ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব এ কে এম মাহবুবুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার মো. আশরাফুল করিম, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম, গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ মাহবুবুল আলমসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ ছাড়া জেলা প্রশাসনের প্রতিনিধি, প্রথম বিভাগ ক্রিকেট লীগ উপ-কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কমিটির সদস্যরা এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকেরা সভায় অংশ নেন।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ