ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ রুকুনোজ্জামান রোকনের দায়িত্ব গ্রহণের ৬ মাস পূর্তি উপলক্ষে ‘উন্মুক্ত মত-বিনিময় সভা’ অনুষ্ঠিত হয়েছে।নগরবাসীর বিভিন্ন সমস্যা, প্রত্যাশা ও নাগরিক সেবার বিষয়ে সরাসরি মতামত ও পরামর্শ শুনতে এ সভায় জনতার মুখোমুখি হন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ রুকুনোজ্জামান রোকন।
অদ্য ৩০ সেপ্টেম্বর-২০২৬ ইং তারিখ বুধবার সকালে নগরীর টাউনহলের অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে এ মত-বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় নগরবাসীর বিভিন্ন নাগরিক সমস্যা, নাগরিক সেবা-সংক্রান্ত বিষয় এবং প্রত্যাশা নিয়ে সরাসরি মতামত ও পরামর্শ দেওয়ার সুযোগ দেওয়া হয়। এ সময় নগরবাসী বিভিন্ন সমস্যা তুলে ধরার পাশাপাশি সিটি কর্পোরেশনের সেবার মানোন্নয়ন, পরিচ্ছন্নতা, সড়ক, ড্রেনেজ, জলাবদ্ধতা, মশক নিধনসহ বিভিন্ন বিষয়ে তাদের মতামত ও পরামর্শ প্রদান করেন। প্রশাসক মোঃ রুকুনোজ্জামান রোকন নগরবাসীর বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং উত্থাপিত বিভিন্ন সমস্যা ও পরামর্শের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।মত-বিনিময় সভায় নগরবাসীর সরাসরি অংশগ্রহণের মধ্য দিয়ে সিটি কর্পোরেশনের নাগরিক সেবা আরও কার্যকর ও জনবান্ধব করার বিষয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ মতামত উঠে আসে। এ সময় বিশিষ্ট সমাজসেবক মোঃ মনসুর আলম চন্দন , ডাক্তার মোহাম্মদ আলী সিদ্দিকী ,গণমাধ্যোম কর্মীরা সহ ময়মনসিংহ সিটি জনগণ উপস্থিত ছিলন।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ