ফেনী সদর উপজেলার মহিপাল এলাকায় শব্দদূষণবিরোধী অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। সোমবার বিকেল ৪টার দিকে মহিপাল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে শব্দদূষণ সৃষ্টিকারী যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। এ সময় চারটি বাসকে মোট ৩ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি বিভিন্ন যানবাহনে ব্যবহৃত সাতটি হাইড্রোলিক হর্ন জব্দ করে ঘটনাস্থলেই ধ্বংস করা হয়েছে।
অভিযানটি পরিচালনা করেন ফেনী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শামীমা আক্তার। অভিযানে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক শাওন শওকত। এ সময় পরিবেশ অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী এবং ব্যাটালিয়ন আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।
পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা যায়, যানবাহনের অনিয়ন্ত্রিত শব্দ ও উচ্চমাত্রার হর্নের কারণে সৃষ্ট শব্দদূষণ নিয়ন্ত্রণ এবং জনসাধারণের স্বাভাবিক জীবনযাত্রা নিশ্চিত করতে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। শব্দদূষণ নিয়ন্ত্রণে আইন অমান্যকারী যানবাহনের বিরুদ্ধে নিয়মিতভাবে ব্যবস্থা নেওয়া হবে।
পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট গোলাম বশির আহমেদ জানান, পরিবেশ সুরক্ষা ও শব্দদূষণ নিয়ন্ত্রণে ফেনী জেলার বিভিন্ন এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। জনস্বাস্থ্য ও স্বাভাবিক পরিবেশ রক্ষায় এ কার্যক্রম অব্যাহত থাকবে।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ