ঢাকার সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের হেমায়েতপুর বাসস্ট্যান্ড এলাকায় ২৬ লাখ টাকা ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর)। গত ৬ অক্টোবর মাদারীপুরের রাজৈর থানাধীন টেকেরহাট এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. উজ্জল সরদার (৩২), মো. জুয়েল সিকদার (৩৮) ও মো. তামিম হাওলাদার (২৫)। তাদের সবার বাড়ি মাদারীপুর জেলার বিভিন্ন এলাকায়।
ডিবি পুলিশ জানায়, সাভারের হেমায়েতপুর বাসস্ট্যান্ড এলাকায় ২৬ লাখ টাকা ডাকাতির ঘটনায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আসামিদের শনাক্ত করা হয়। পরে তাদের অবস্থান নিশ্চিত হয়ে মাদারীপুরের রাজৈর থানাধীন টেকেরহাট এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়।
অভিযানকালে তাদের কাছ থেকে একটি মোটরসাইকেল, ৯টি মোবাইল ফোন, নগদ টাকা, পুলিশের পোশাকসদৃশ টি-শার্ট, একটি লোহার হাসুয়া ও দুটি ছুরিসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে ডাকাতির ঘটনার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলে জানা গেছে। তারা সংঘবদ্ধভাবে ডাকাতি ও ছিনতাইয়ের সঙ্গে জড়িত কি না, এ বিষয়ে আরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এই ডাকাতির মামলায়।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ