সাভার উপজেলাধীন বিরুলিয়া ইউনিয়ন বি এন পির সভাপতি ও আসন্ন ৭ নং বিরুলিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে সুযোগ্য চেয়ারম্যান পদপ্রার্থী হাজী মোঃ আমির শিরালী উৎসবমুখর পরিবেশে সাভার উপজেলার বিরুলিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকার মোট ১৪টি পূজা মন্ডপ পরিদর্শন করেছেন। শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে সনাতন ধর্মাবলম্বী ভাই-বোনদের খোঁজখবর নিতে এবং তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করতেই তিনি এই মন্ডপগুলো ঘুরে দেখেন।
পরিদর্শনকালে হাজী আমির শিরালী পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের সাথে কুশল বিনিময় ও আর্থিক অনুদান প্রদান করেন। এ সময় তিনি বলেন, "বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য দেশ। এখানে সকল ধর্মের মানুষ তাদের নিজ নিজ উৎসব আনন্দ ও নিরাপত্তার সাথে উদযাপন করবে—এটাই আমাদের ঐতিহ্য।" তিনি পূজা মন্ডপগুলোর সার্বিক নিরাপত্তা ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
এই শুভেচ্ছা ও পরিদর্শন কার্যক্রমে চেয়ারম্যান প্রার্থী আমির শিরালীর সাথে বিরুলিয়া ইউনিয়নের স্থানীয় রাজনৈতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন: হাজী আমির শিরালীর সহোদর বড় ভাই ফরহাদ শিরালী:সাবেক মেম্বার মোঃ খোরশেদ আলম: সাবেক মেম্বার, নুর তাজ বেগম:মেম্বার (৭,৮,৯ নং ওয়ার্ড, আঃ লতিফ: মেম্বার পদ-প্রার্থী ১ নং ওয়ার্ড বিরুলিয়া ইউনিয়ন পরিষদ।
নেতৃবৃন্দ মন্ডপ পরিদর্শনের সময় সনাতন ধর্মাবলম্বীদের যেকোনো প্রয়োজনে পাশে থাকার আশ্বাস দেন এবং শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনের লক্ষে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর পাশাপাশি দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান। পূজা কমিটির নেতৃবৃন্দ ও এলাকাবাসী আগামী দিনের বিরুলিয়া ইউনিয়ন পরিষদের অভিভাবক হাজী মোঃ আমির শিরালী ও স্থানীয় নেতাদের এই সৌহার্দ্যপূর্ণ উপস্থিতিতে সন্তোষ প্রকাশ করেন।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ