নিজস্ব প্রতিবেদক, ফেনী:
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ফেনী সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে আয়োজিত প্রতিযোগিতায় শ্রেষ্ঠ দুর্গাপূজা মণ্ডপ হিসেবে পুরস্কৃত হয়েছে ঐতিহাসিক তুলাবাড়িয়া ‘বীণাপাণি ক্লাব’। উৎসবমুখর পরিবেশে সুশৃঙ্খল ব্যবস্থাপনা, নান্দনিক মণ্ডপ সজ্জা, নিরাপত্তা ব্যবস্থা এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখার ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ এ অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

আয়োজক সূত্র জানায়, ফেনী জেলার বিভিন্ন পূজামণ্ডপের আলোকসজ্জা, থিম, নিরাপত্তা, শৃঙ্খলা ও দর্শকদের প্রতিক্রিয়া মূল্যায়ন করে একটি বিচারক দল এই অ্যাওয়ার্ডের জন্য সেরা মণ্ডপগুলো নির্বাচন করে। এর মধ্যে সার্বিক বিবেচনায় সর্বশ্রেষ্ঠ মণ্ডপের গৌরব অর্জন করে বীণাপাণি ক্লাব।

এক জমকালো আয়োজনের মাধ্যমে বিজয়া দশমিতে বিজয়ী বীণাপাণি ক্লাবের কর্মকর্তা ও উদযাপন কমিটির নেতৃদ্বয়ের হাতে সম্মাননা স্মারক ও অ্যাওয়ার্ড তুলে দেন ফেনী সাংবাদিক ইউনিয়নের দায়িত্বশীল নেতৃবৃন্দ এবং জেলা প্রশাসক আমন্ত্রিত অতিথিরা।
পুরস্কার গ্রহণের পর বীণাপাণি ক্লাব পরিচালনা কমিটির প্রতিনিধিরা অনুভূতি প্রকাশ করে বলেন, “ফেনী সাংবাদিক ইউনিয়নের এই স্বীকৃতি আমাদের দায়িত্ব আরও বাড়িয়ে দিল। এ অর্জন ক্লাবের সকল সদস্য, স্বেচ্ছাসেবক এবং দর্শনার্থীদের, যাদের সহযোগিতায় আমরা একটি সুন্দর ও আনন্দময় পূজা উপহার দিতে পেরেছি।”
অনুষ্ঠানে সাংবাদিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা ফেনী সাংবাদিক ইউনিয়নের এই ব্যাতিক্রমী ও প্রশংসনীয় উদ্যোগকে সাধুবাদ জানান এবং ভবিষ্যতে সম্প্রীতির এই ধারা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ