বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সাংগঠনিক তৎপরতা জোরদার করেছে উপজেলা যুবদল। আগামী ২৭ ও ২৮ অক্টোবর দুই দিনব্যাপী প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সফল করতে প্রস্তুতি শুরু করেছেন সংগঠনটির নেতাকর্মীরা।
রবিবার (২৫ অক্টোবর) দুপুরে সোনারগাঁয়ে উপজেলা যুবদলের কার্যালয়ে এক প্রস্তুতিমূলক সভায় কর্মসূচি বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজিবের নির্দেশনায় এ আয়োজন সফল করতে সাংগঠনিক প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে সভা সূত্রে জানা গেছে।
সভায় নেতারা বলেন, প্রতিষ্ঠাবার্ষিকী শুধু উদ্যাপনের উপলক্ষ্য নয়, বরং তৃণমূলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করা এবং সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার সুযোগ। এ লক্ষ্য সামনে রেখে দুই দিনের কর্মসূচিতে উপজেলা ও পৌরসভা পর্যায়ের নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার উপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফ ভুঁইয়া বলেন, সোনারগাঁয়ে যুবদলকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করাই তাদের প্রধান লক্ষ্য। প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি এমনভাবে সাজানো হচ্ছে, যাতে তা সবার দৃষ্টি আকর্ষণ করে। এ উপলক্ষে সোনারগাঁ যুবদল নতুন চমক উপহার দেবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
প্রস্তুতিমূলক সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি হারুন অর রশিদ মিঠু, পৌরসভা যুবদলের যুগ্ম আহ্বায়ক হযরত আলী রানা, যুবদল নেতা করিম রহমান, রাকিব হাসান, সোহেল রানা, মাসুম বিল্লাহ, ইমরান ফারুক, খোকন সিকদার, বাবুল হোসেন, আরিফ হোসেন ও সোহাগসহ স্থানীয় যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ