২৫ অক্টোবর, রবিবার দুপুরে জামালপুর জেলা ও দায়রা জজ আদালতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ি মন্ডল পাড়া জামে মসজিদের ইমাম মুছা মিয়াকে মসজিদ ভিত্তিক পরিচালিত মক্তবের ছাত্রী (১৫) ধর্ষণের দায়ে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫ লক্ষ টাকা জরিমানা করা হয়।
জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল -১ এর বিচারক মোহাম্মদ আবদুর রহিম এই দণ্ডাদেশ দেন।
রাষ্ট্র পক্ষের আইনজীবী অ্যাডভোকেট ফজলুল হক জানান, গত ২০২০ সালের ২৮ নভেম্বর উক্ত মক্তবের ধর্মীয় শিক্ষক মুছা মিয়া ভুক্তভোগী কিশোরীকে মসজিদের ভিতরেই কৌশলে ধর্ষণ করেন।
পরবর্তীতে ভিকটিমের মা বাদী হয়ে দেওয়ানগঞ্জ মডেল থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। ঐ মামলার দীর্ঘ শুনানি শেষে আজ রায় ঘোষণা করা হয়।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ