প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২, ২০২৬, ১:২৫ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৬, ২০২৬, ১২:০৩ পি.এম
রোনালদো-বেনজেমাকে ছাড়িয়ে গেলেন এমবাপ্পে
এল ক্লাসিকোয় বার্সেলেলোনার বিপক্ষে জোড়া গোল করে রিয়াল মাদ্রিদের জয়ে বড় অবদান রেখেছেন কিলিয়ান এমবাপ্পে। একই সঙ্গে ব্যক্তিগত পরিসংখ্যানেও নতুন উচ্চতায় পৌঁছেছেন ফরাসি এই তারকা। লা লিগায় বার্সেলোনার বিপক্ষে এক ম্যাচে একাধিক গোল করার সংখ্যায় রিয়ালের সাবেক দুই তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো ও করিম বেনজেমাকে ছাড়িয়ে গেছেন তিনি।
গতকাল রাতে বার্সেলোনার মাঠে স্বাগতিকদের ২-১ গোলে হারায় রিয়াল মাদ্রিদ। ম্যাচের প্রথমার্ধে গোল করে দলকে এগিয়ে দেন এমবাপ্পে। পরে ম্যাচের শেষ দিকে এদুয়ার্দো কামাভিঙ্গার বাড়ানো বল থেকে দারুণ ফিনিশিংয়ে নিজের দ্বিতীয় গোলটি করেন তিনি। তাঁর জোড়া গোলেই চিরপ্রতিদ্বন্দ্বীদের মাঠ থেকে পূর্ণ তিন পয়েন্ট নিয়ে ফেরে রিয়াল।
পরিসংখ্যানভিত্তিক প্ল্যাটফর্ম ‘স্ট্যাটমিউজ’ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানিয়েছে, লা লিগায় বার্সেলোনার বিপক্ষে এক ম্যাচে জোড়া গোল করার সংখ্যায় রোনালদো ও বেনজেমাকে ছাড়িয়ে গেছেন এমবাপ্পে।
রিয়ালের সাবেক দুই তারকা রোনালদো ও বেনজেমা এল ক্লাসিকোয় বার্সেলোনার বিপক্ষে একবার করে জোড়া গোল করেছিলেন। অন্যদিকে, এমবাপ্পে এ নিয়ে দ্বিতীয়বারের মতো এই দ্বৈরথে এক ম্যাচে দুটি গোল করলেন।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ