ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে ভারত। প্রথম কোয়ার্টারেই চার গোল করে এগিয়ে যায় স্বাগতিকেরা। দ্বিতীয় কোয়ার্টারে আরও দুই গোল করে বিরতিতে ৬-০ ব্যবধানে এগিয়ে ছিল পাঁচবারের চ্যাম্পিয়নরা।
বিরতির পরও ঘুরে দাঁড়াতে পারেনি বাংলাদেশ। তৃতীয় কোয়ার্টারে তিন গোল এবং শেষ কোয়ার্টারে আরও চার গোল করে ১৩-০ ব্যবধানের জয় নিশ্চিত করে ভারত।
দুই আসর বিরতির পর এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে ফিরেছে বাংলাদেশ। সর্বশেষ ২০২১ সালে ঢাকায় অনুষ্ঠিত আসরে পঞ্চম হয়েছিল দলটি। তবে এবারের আসরের শুরুতেই বড় ব্যবধানে হারের মুখে পড়ল বাংলাদেশ।
রাউন্ড রবিন লিগে বাংলাদেশের পরবর্তী ম্যাচ বৃহস্পতিবার জাপানের বিপক্ষে। এশিয়ান গেমসে জাপানের কাছেও ৬-১ গোলে হেরেছিল বাংলাদেশ। তাই পরের ম্যাচে ঘুরে দাঁড়ানোই এখন দলের প্রধান চ্যালেঞ্জ।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ