সাভার পৌরসভার মেডিকেল অফিসার কাজী আয়েশা সিদ্দিকা বন্যার অপসারণ এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছেন জাতীয় ছাত্রশক্তি, সাভার উপজেলা শাখার নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সাভারে আয়োজিত এ মানববন্ধনে অংশগ্রহণকারীরা ব্যানার হাতে নিয়ে বিভিন্ন দাবি তুলে ধরেন। মানববন্ধনের ব্যানারে কাজী আয়েশা সিদ্দিকা বন্যাকে সাভার পৌরসভার মেডিকেল অফিসারের পদ থেকে অপসারণ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হত্যা মামলার আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং দ্রুত গ্রেপ্তারের দাবি জানানো হয়।
মানববন্ধনে আয়োজক সংগঠনের নেতাকর্মীরা বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলাগুলোর সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করা জরুরি। এসব মামলায় অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করার দাবি জানান তারা।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ