১ নভেম্বর, রবিবার জামালপুরে জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস ২০২৬ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি শেষে যুব উন্নয়ন অধিদপ্তর মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
উক্ত আলোচনা সভায় উদ্বোধনী বক্তব্য রাখেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মোঃ নুরুজ্জামান চৌধুরী মহোদয়। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এম. সাজ্জাদুল হাসানের সভাপতিত্বে আজকের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর সদর-৫ আসনের সংসদ সদস্য এডভোকেট শাহ্ মোঃ ওয়ারেছ আলী মামুন এম পি মহোদয়।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রাকিবুল ইসলাম, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের ডেপুটি কো-অডিনেটর রোকোনুজ্জামান, যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ সাইফুল ইসলাম খাঁন, ব্র্যাকের জেলা সমন্বয়কারী মোঃ শফিকুল ইসলাম, সূর্য তোরণ সমাজ সেবা সংস্থার সাধারণ সম্পাদক মোঃ খোরশেদ আলম ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও জেলা যুবদলের সংগ্রামী আহ্বায়ক শফিকুল ইসলাম সজীব খান প্রমূখ।
আলোচনা সভার সমাপ্তি হলে অতিথিবৃন্দের উপস্থিতিতে যুব কল্যাণ তহবিলের অনুদান ও প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।
আজকের কর্মসূচিতে বিভিন্ন সরকারি-বেসরকারি যুব সংগঠনের কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ