যুক্তরাষ্ট্রের দক্ষিণ ফ্লোরিডার একটি আবাসিক এলাকায় ব্যবসায়িক জেট বিমান বিধ্বস্ত হয়ে বিমানের নয় আরোহীর সবাই নিহত হয়েছেন। সোমবার (২ নভেম্বর) এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। বিমানটি টেক্সাসের অস্টিন থেকে বাহামাসের উদ্দেশে যাচ্ছিল। দুর্ঘটনায় আবাসিক এলাকায় ব্যাপক ধ্বংসযজ্ঞের সৃষ্টি হলেও মাটিতে থাকা কোনো ব্যক্তি হতাহত হননি বলে জানিয়েছেন ফ্লোরিডার গভর্নর রন ডিসান্টিস।
সোমবার আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
যুক্তরাষ্ট্রের পরিবহনমন্ত্রী শন ডাফি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি এ ঘটনাকে ‘ভয়াবহ ট্র্যাজেডি’ হিসেবে উল্লেখ করেন। দুর্ঘটনার কারণ অনুসন্ধান এবং তদন্তে সহায়তার জন্য ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের (এফএএ) কর্মকর্তারা ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছেন বলেও জানান তিনি।
ফ্লোরিডার গভর্নর রন ডিসান্টিস ঘটনাস্থল পরিদর্শন করে দুর্ঘটনার ভয়াবহতা তুলে ধরেন। সাংবাদিকদের তিনি বলেন, বিমানটি নিচে নেমে আসার সময় একটি ক্ষেপণাস্ত্রের মতো মনে হচ্ছিল। আছড়ে পড়ার পর রাস্তার পাশে বিশাল গর্তের সৃষ্টি হয়েছে। তবে সৌভাগ্যবশত মাটিতে থাকা কোনো ব্যক্তি হতাহত হননি বলে জানান তিনি। দুর্ঘটনার পর আশপাশের একটি আবাসিক এলাকা থেকে প্রায় ৬০০ বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়।
প্রাথমিক তথ্য অনুযায়ী, বিমানটি ছিল লিয়ারজেট-৬০ মডেলের একটি ব্যক্তিগত ব্যবসায়িক জেট। অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওতে বিমানটিকে অত্যন্ত দ্রুতগতিতে খাড়া কোণে মাটিতে আছড়ে পড়তে এবং মুহূর্তের মধ্যে আগুনের বিশাল গোলা তৈরি হতে দেখা যায়।
বিমানটি অস্টিন-বার্গস্ট্রম আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে বাহামাসের নর্থ এলিউথেরা বিমানবন্দরের দিকে যাচ্ছিল। তবে দুর্ঘটনার সময় বিমানে থাকা নয়জনের পরিচয় তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ