স্টাফ রিপোর্টার, সাগর বাদশা:
যথাযথ মর্যাদায় ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হলো ঐতিহাসিক ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’। এ উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য র্যালীতে অংশ নেন হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষ।
দিবসটির তাৎপর্য তুলে ধরে বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে রাজপথ। র শুরুতেই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতন্ত্র রক্ষার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন আয়োজকরা। বক্তারা বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বরের সিপাহী-জনতার ঐতিহাসিক বিপ্লব দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে রক্ষা করেছিল এবং বহুদলীয় গণতন্ত্রের পথ সুগম করেছিল।
বর্ণাঢ্য এই র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। র্যালী শেষে সংক্ষিপ্ত সমাবেশে দেশের বর্তমান পরিস্থিতি ও ঐতিহাসিক এই দিনের শিক্ষা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ