ফেনী প্রতিনিধি:
ফেনীতে ডেঙ্গু ও হাম আক্রান্ত অসহায় ৫০০'শ রোগি ও পরিবারের মাঝে পুষ্টির ঘাটতি পুরণে খাদ্য সহায়তা প্রদান করেন সোশ্যাল এইড।
জার্মান ভিত্তিক সাহায্য সংস্থা মুসলিম হেলফেন (muslimehelfen) এর আর্থিক সহায়তায় সোশ্যাল এইড এর প্রোগ্রাম ম্যানেজার এম নাসির উদ্দিনের সভাপতিত্বে ও সোনাগাজী প্রেসক্লাব'র সাবেক সভাপতি জহিরুল হক সজিবের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খাদ্য সামগ্রী বিতরণ উদ্বোধন করেন ফেনী জেলা প্রশাসক মোহাম্মদ মাহবুবউল করিম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী সদর উপজেলা নির্বাহী অফিসার নাসরিন সুলতানা কান্তা, ফেনী পৌরসভা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সামছুদ্দিন, ডিজএবিলিটি এইড সোসাইটি এর চেয়ারম্যান সাংবাদিক আফতাব মমিন ভূঁঞা, সোশ্যাল এইড এর কো-অডিনেটর জিল্লুর রহমান, উপকূল সমাজ উন্নয়ন সংস্থার এক্সিকিউটিভ ডিরেক্টর জুবায়ের ফারুক লিটন প্রমুখ।
এছাড়াও ১১ নভেম্বর ফেনী দাগনভুঁইয়া উপজেলায় ২০০শ ডেঙ্গু ও হাম আক্রান্ত রোগি ও পরিবারের মাঝে সোশ্যাল এইড এ উদ্যোগে খাদ্য সহায়তা প্রদান করা হয়। সর্বমোট ফেনী জেলায় ৫০০শ রোগি ও পরিবার কে খাদ্য সহায়তা প্রদান করা হয়।
খাদ্য সহায়তা পন্য সমূহঃ
চাউল ২৫ কেজি, ডিম ৩০টি, গুড়ো দুধ ১কেজি, চিনি ১কেজি, আটা ৩কেজি, মসুর ডাল ৩কেজি, পেয়াজ ২কেজি, রশুন ১কেজি, লবন ১কেজি, আলু ৩কেজি, সয়াবিন তেল ৫লিটার।
উল্লেখ্য যে, গত বছর ফেনী জেলায় সোশ্যাল এইড ২হাজার মশারী বিতরণ করেছিল।
জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী এই বছর ফেনী জেলায় এই পর্যন্ত ২হাজার ডেঙ্গু রোগি সনাক্ত হয়।
আয়োজক সোশ্যাল এইড থেকে জানা যায় অসহায় ও রোগাক্রান্ত পরিবারের খাদ্যসংকট লাঘব এবং সংকটময় সময়ে তাদের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এ মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
মুসলিম হেলফেন এর আর্থিক সহযোগিতায় সোশ্যাল এইড বাংলাদেশের এ ধরনের মানবিক কার্যক্রম অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন আমন্ত্রিত অতিথি বৃন্দ।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ