বিআইডব্লিউটিসির যাত্রীবাহি জাহাজের বর্তমান অবস্থান,প্রকল্পের অধীনে নবনির্মিত ৩৫টি জাহাজসহ জাহাজগুলোকে সার্ভিসে নিয়োজিতকরণের জন্য বিআইডব্লিউটিসির সম্মেলন কক্ষে সংশ্লিষ্ট বাণিজ্য, প্রকৌশল, মেরিন ও ইন্জনিয়ারিং এবং প্রশাসন বিভাগের সাথে আজ রবিবার ১৫ নভেম্বর ২০২৬ এক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিআইডব্লিউটিসির চেয়ারম্যান জনাব এ টি এম আব্দুল বারী ড্যানীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, মহাব্যবস্হাপক ( প্রশাসন) জেসমিন আরা বেগম, মহাব্যবস্হাপক(বাণিজ্য) জনাব মো: আজমল হোসেন, মহাব্যবস্হাপক( হিসাব) জনাব মো: ফজলুল হক মহাব্যবস্হাপক ( মেরিন) জনাব বাপ্পী কুমার অধিকারী, মহাব্যবস্হাপক (বাণিজ্য, চলতি দায়িত্ব) জনাব মো: সফিকুল ইসলাম , চিফ অডিট অফিসার জনাব মো: রাশিদুর রহমান, চিফ পারচেজ ম্যানজার মানসুরা আহমেদসহ বাণিজ্যক, হিসাব, মেরিন, ইন্জিনিয়ারিং ও প্রশাসন বিভাগের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
বিআইডব্লিউটিসির জন্য নবনির্মিত ৩৫ জলযানের মধ্যে ৩টি ক্রুজ ভেসেল নির্মাণাধীন রয়েছে। এ জাহাজগুলো পরিচালনার মত অভিজ্ঞ লোকবল সংস্হায় না থাকায় বিকল্প ব্যবস্হায় প্রাইভেট কোম্পানির মাধ্যমে পরিচালনার সিদ্ধান্ত প্রস্তাব করা হয়। নির্মাণাধীন ৪টি উপকূলীয় জাহাজের কাঠামো পরিবর্তন করে সাগরে সারাবছর চলাচল উপযোগী রোপ্যাক্স ফেরিতে রূপান্তরিত করণের প্রস্তাব দেয়া হয়।
উল্লেখ্য, বিআইডব্লিউটিসির জন্য নির্মাণাধীন উপকূলীয় ৪টি যাত্রীবাহি জাহাজ ৩টি ক্রুজ জাহাজ এবং ৮টিসহ মোট ১৮টি সি ট্রাক জাহাজ রয়েছে। নবনির্মিত ৮টি সি ট্রাকের মধ্যে ১টি সিট্রাক 'নিঝুম দ্বীপ' সংস্হার বহরে যুক্ত হয়ে সার্ভিসে নিযুক্ত রয়েছে। চেয়ারম্যান মহোদয় নির্মাণাধীন জাহাজগুলোকে যথাসময় নৌবহরে যুক্ত করার জন্য তদারকি বৃদ্ধি এবংপ্রয়োজনীয় সকল প্রস্তুতি গ্রহণের সংশ্লিষ্টদের নির্দেশ দেন।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ