সাতক্ষীরার শ্যামনগর উপজেলা আইনজীবী ঐক্য পরিষদের নতুন কমিটি গঠন করা হয়েছে। ২১ নভেম্বর ২০২৬ তারিখে ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মাসুদুল আলম দোহার স্বাক্ষরে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
অনুমোদিত কমিটিতে উপদেষ্টা হিসেবে রয়েছেন সাতক্ষীরা জজ কোর্টের বিজ্ঞ পাবলিক প্রসিকিউটর (পি.পি.) অ্যাডভোকেট আশেক এলাহী মুন্না, অ্যাডভোকেট আব্দুর রশিদ, অ্যাডভোকেট এম. আজিবর রহমান ও অ্যাডভোকেট চঞ্চল কুমার ঘোষ।
কমিটিতে সভাপতি হিসেবে অ্যাডভোকেট মাসুদুল আলম দোহা এবং সাধারণ সম্পাদক হিসেবে অ্যাডভোকেট ইব্রাহিম খলিল দায়িত্ব পেয়েছেন।
এছাড়া কমিটির অন্যান্য পদে রয়েছেন—
সহ-সভাপতি: অ্যাডভোকেট জি.এম. মুনসুর রহমান ও অ্যাডভোকেট কৃষ্ণপদ মণ্ডল।
যুগ্ম সাধারণ সম্পাদক: অ্যাডভোকেট ফুয়াদ হাবীব টিটন।
সাংগঠনিক সম্পাদক: অ্যাডভোকেট স্বপন কুমার মণ্ডল (স্বপন)।
কোষাধ্যক্ষ: অ্যাডভোকেট আব্দুস সাত্তার।
সাহিত্য ও লাইব্রেরি সম্পাদক: অ্যাডভোকেট রফিকুল ইসলাম (খোকন)।
দপ্তর সম্পাদক: অ্যাডভোকেট মিজানুর রহমান মিজান।
প্রচার সম্পাদক: অ্যাডভোকেট শহিদুল ইসলাম শাওন।
ক্রীড়া সম্পাদক: অ্যাডভোকেট আব্দুল আলীম।
সাংস্কৃতিক সম্পাদক: অ্যাডভোকেট শফিউল আযম।
সদস্য: অ্যাডভোকেট মো. ফারুক হোসেন ও অ্যাডভোকেট আব্দুল্লাহ আল-মামুন।
নবগঠিত এ কমিটির মাধ্যমে শ্যামনগরের আইনজীবীদের মধ্যে পারস্পরিক ঐক্য, পেশাগত সৌহার্দ্য ও সহযোগিতার পরিবেশ আরও সুদৃঢ় হবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন। পাশাপাশি আইনজীবীদের পেশাগত মর্যাদা ও স্বার্থ সংরক্ষণ, আইনের শাসন প্রতিষ্ঠা এবং ন্যায়বিচার নিশ্চিত করার ক্ষেত্রে সংগঠনটি ইতিবাচক ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
নতুন কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ সকল সদস্যের প্রতি অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন সংশ্লিষ্টরা।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ