২৬ নভেম্বর, বৃহস্পতিবার দুপুরে জামালপুর চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে সপ্তম শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের দায়ে মোঃ জাহিদুল ইসলাম নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক আবু ফুরকান মোহাম্মদ মারুফ চৌধুরী এ রায় ঘোষণা করেন।
সাজাপ্রাপ্ত মোঃ জাহিদুল ইসলাম সরিষাবাড়ী উপজেলার নাথেরপাড়া গ্রামের সাইদুর রহমানের ছেলে।
মামলার এজাহার থেকে জানা যায়, - আসামি মোঃ জাহিদুল ইসলামের প্রতিবেশী হওয়ায় দীর্ঘদিন যাবত সে ভুক্তভোগী কিশোরীকে কুপ্রস্তাব দিয়ে আসছিলো। কিন্তু বার বার প্রত্যাখ্যাত হয়ে উদ্দেশ্য হাসিলের জন্য দুরভিসন্ধি আটে। পরবর্তীতে কৌশলে ২০২৪ সালের ১২ আগস্ট কিশোরীকে ধর্ষণ করে আসামি মোঃ জাহিদুল ইসলাম। তারপর থেকে সপ্তম শ্রেণী পড়ুয়া কিশোরীটিকে ভয় ও প্রলোভন দেখিয়ে বহুবার ধর্ষণ করে। একপর্যায়ে কিশোরীটি গর্ভবতী হলে বিষয়টি নজরে আসে তার পরিবারের। একটি মৃত ছেলে সন্তানও জন্ম দেয় ধর্ষিতা ঐ কিশোরী।
এই ঘটনায় ২০২৫ সালের ১১ এপ্রিল তারিখে ভিক্টিমের বাবা বাদি হয়ে ধর্ষক মোঃ জাহিদুল ইসলামের বিরুদ্ধে সরিষাবাড়ী থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।
মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আব্দুল হাই সাংবাদিকদের বলেন- ‘গ্রেপ্তারের পর আসামি মোঃ জাহিদুল ইসলামের ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি ও মামলায় সাক্ষীগণের সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা শেষে আদালত এ রায় ঘোষণা করেন।'
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ