পটুয়াখালীর কুয়াকাটায় পুলিশের বিশেষ অভিযানে সাদ্দাম শিকদার নামে এক ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করেছে মহিপুর থানা পুলিশ। তিনি কুয়াকাটা পৌরসভার ২ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে পরিচিত।
গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে কুয়াকাটা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে বিশেষ অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় নিজ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশের দেওয়া মামলার তথ্য অনুযায়ী, সাদ্দাম শিকদারের বিরুদ্ধে মহিপুর থানায় দুটি মামলার এজাহারে অভিযুক্ত হিসেবে নাম রয়েছে।
এর মধ্যে প্রথম মামলাটি ২০২৪ সালের ২৫ আগস্ট দায়ের করা হয়। এতে দণ্ডবিধি ১৮৬০-এর ১৪৩, ১৪৮, ৪৪৭, ৪৪৮, ৩২৩, ৩০৭, ৩৭৯, ৩৮০, ৪২৭, ৫০৬(২), ১১৪ ও ৩৪ ধারাসহ বিস্ফোরক দ্রব্য আইন, ১৯০৮-এর ৩এ ও ৬ ধারায় অভিযোগ আনা হয়েছে।
অন্যদিকে, দ্বিতীয় মামলাটি ২০১৭ সালের ২২ জুন মহিপুর থানায় দায়ের করা হয়। নথিভুক্ত মামলাটিতে দণ্ডবিধি ১৮৬০-এর ১৪৩, ৩৪১, ৩২৪, ৩২৬, ৩০৭, ৩৭৯ ও ৫০৬(২) ধারায় অভিযোগ উল্লেখ রয়েছে।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হাওলাদার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কুয়াকাটা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে অভিযান চালিয়ে সাদ্দাম শিকদারকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে থাকা মামলাগুলোর বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
গ্রেফতারের পর তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ